আমি সন্ন্যাস নিয়েছি কৌতূহলে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এই ত সময়, তুমি বলেছিলে, আজ
প্রাণ হতে প্রাণে যােগাযােগ হবে শুরু
তুমি যদি ধরাে টোড়ি আমি খাম্বাজ
প্রিয়তমা দেখি ভাগ্যের বাঁকা ভুরু।
মিলন হবে না কোনােদিন কোনাে রাত
তুমি যাবে শীতে মিহিজাম, মধুপুরে
গােলাপবাগানে পেয়েছি অকস্মাৎ
চাঁদ, ফলে তাকে রেখেছি গর্ত খুঁড়ে
প্রিয়তমা তুমি সমুদ্র হলে পার
আমিও ভাসাবাে তরণী অগাধ জলে
তুমি যবে পরাে কলকা চন্দ্রহার
আমি সন্ন্যাস নিয়েছি কৌতুহলে!
'অগ্রন্থিত কবিতা'
সংবিত্তি , ২৯. ৫. ১৯৬৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।