আপন মনে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমার ভিতর ঘর করেছে লক্ষ জনায়–
এবং আমায় পর করেছে লক্ষ জনে
এখন আমার একটি ইচ্ছে, তার বেশি নয়
স্বস্তিতে আজ থাকতে দে না আপন মনে।
লক্ষ জনে আমার ভিতর ঘর করেছে, লক্ষ জনে পর করেছে।
আমার একটি ইচ্ছা, স্বগতোক্তির মতো–আপন মনে থাকার।
যারা থাকতে দিচ্ছে না, তাদের কাছে আমার এই সামান্য নিবেদন
বার বার ঘুরে ফিরে এসেছে।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।