অবিশ্বাস্য
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যেন গাছের তলার ছায়া
বক্ষোদেশ স্রোতেপীড়িত ভাণ্ড
আকাশে কার ধনুক আঁকা আছে
আমার বাঞ্ছা শিরশ্চুড়ায় সাপ।
চুম্বিত হও বিষুবরেখার নিচে
অই ভূমিতল নিম্নতম গুল্ম
যুগ্মতা কি গভীর আন্দোলন
তােমায় দেবাে প্রিয়জনের কাছে।
তুমিও প্রিয় অল্প দিন নয়
মৃৎপদার্থ বুলােও মার্জনা
মুকুট মানস বাসনাহীন করাে
কখন শান্ত শুধােবে, নেই প্রেম।
অদ্বন্দ্বে যে ঝর্না নামে নিচে
সে তাে প্রেমের পূর্ণিমার ভগ্নী
পরস্পর প্রতিশ্রুত ছিন্নভিন্ন
আমি অর্কহীন চাই উৰ্দ্ধগা।
চিরবাঞ্ছা শিরশ্চুড়ায় সাপ
দৃশ্যে ভুবন চমকৃত হবে
ভয়ংকরী নাগক্রীড়া উচ্ছ্বসিত বায়ু
ভূতল সহস্রাক্ষ দেখবে অবিশ্বাস্য খেলা॥
কাব্যগ্রন্থ
'হে প্রেম হে নৈঃশব্দ্য'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।