আমরা কোথায় এখন
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি জানি না কেউ
এপার-ওপার পুড়ছে নীল আগুনে, নদীতে ঢেউ
বলো,জোয়ার আছে? এ--এ মাঝি,জোয়ার আছে?
পাল ছিঁড়ে আজ চল না সবাই চল না মাঝি পারের কাছে
এ-এ চল না পারের কাছে
ভয় কি আগুনে ঢেউ.?
আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি জানি না কেউ
যদি জানতে পারি ই-ই
কেউ কখনো ফিরবো না আর আপন বাড়ি
শুধু চলবো সোজা আ-আ
দুস্মনি, কে জ্বাললো আগুন তাকেই খোঁজা
আমরা ফিরিয়ে আনি তবু
ঝড়-ভাঙা ঘর ভরে শান্তি আলোর বাণী
ভয়ে দৌড়ুবে কেউ
আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি জানি না কেউ।
গান
১৯৭০
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।