ভুবন জয়ী তোরা কি সেই
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
ভুবন-জয়ী তোরা কি হায়, সেই মুসলমান।
খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান।।
এশিয়া য়ুরোপ আফ্রিকাতে যাহাদের তকবীর
হুঙ্কারিল, উড়ল যাদের বিজয়-নিশান।।
যাদের নাঙ্গা তলোয়ারের শক্তিতে সেদিন
পারস্য আর রোম রাজত্ব হইল খান্ খান্।।
শুকনো রুটি খোর্ম্মা খেয়ে যাদের খলিফা
হেলায় শাসন করিল রে অর্দ্ধেক জাহান।।
যাদের নবী কমলিওয়ালা শাহানশাহ হয়ে
আজকে তারা বিলাস-ভোগের খুলেছে দোকান।।
সিংহ-শাবক ভুলে আছিস শৃগালের দলে,
দুনিয়া আবার পায়ে কি তোর হবে কম্পমান।।
খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান।।
এশিয়া য়ুরোপ আফ্রিকাতে যাহাদের তকবীর
হুঙ্কারিল, উড়ল যাদের বিজয়-নিশান।।
যাদের নাঙ্গা তলোয়ারের শক্তিতে সেদিন
পারস্য আর রোম রাজত্ব হইল খান্ খান্।।
শুকনো রুটি খোর্ম্মা খেয়ে যাদের খলিফা
হেলায় শাসন করিল রে অর্দ্ধেক জাহান।।
যাদের নবী কমলিওয়ালা শাহানশাহ হয়ে
আজকে তারা বিলাস-ভোগের খুলেছে দোকান।।
সিংহ-শাবক ভুলে আছিস শৃগালের দলে,
দুনিয়া আবার পায়ে কি তোর হবে কম্পমান।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।