মানুষ সিন্ধুর মনে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পাহাড়ে সমতা বেশি …
কিছু তারা জানেন ইঁদুর
কিছুবা স্বপ্নের মধ্যে সত্য হয়
যেমন জোনাকি
নক্ষত্রের হালচাল নিয়ে চলাফেরা করে দূর
মানুষ সিন্ধুর মনে
দাম কি সেখানে পাবো?
হক্-কথা বিক্রিতে বানাবো
বৃদ্ধের চৌদিকে স্তূপ?
জনে জনে
নক্ষত্রের হালচাল নিয়ে চলাফেরা করে দূর
মানুষ সিন্ধুর মনে॥
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।