কোরানের বাণী
এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
মধ্যদিনের আলোর দোহাই,
নিশার দোহাই ওরে
প্রভু তোরে ছেড়ে যাননি কখনো,
ঘৃণা না করেন তোরে।
অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো
হবে রে ভবিষ্যৎ,
একদিন খুশি হবি তুই লভি
তার কৃপা সুমহৎ।
অসহায় যবে আসিলি জগতে
তিনি দিয়াছেন ঠাঁই-
তৃষ্ণা ও ক্ষুধা দুঃখ যা ছিল
ঘুচায়ে দেছেন তাই।
পথ ভুলেছিলি তিনিই সুপথ
দেখায়ে দেছেন তোরে,
সে কৃপার কথা স্মরণে রাখিস;
অসহায় জনে ওরে
দলিস না কভু ভিখারি আতুর
বিমুখ যেন না হয়
তাঁর করুণার বারতা ঘোষণা
করবে দুনিয়াময়।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।