মানুষগুলো বুঝি সব অন্যরকম
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আমরা কি কখনো মানুষ ছিলাম নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
ওদের কোন চোখ ছিল না ।
বিবস্ত্র মস্তকহীন মানব শরীর পড়ে থাকতে দেখতো না কোন নর্দমায় ,
অভুক্ত শিশুর দল এক টুকরো খাবার খোঁজে ঝাপিয়ে পড়তো না আস্তাকুঁড়ে ।
আমরা কি কখনো মানুষ ছিলাম নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
নাসিকারন্ধ্রে ছিল না অক্সিজেনের আনাগোনা ।
উপচে পড়া ডাস্টবিনের বিকট দুর্গন্ধ মাথায় নিয়ে
অবশীলায় হেঁটে চলি পাশ কাটিয়ে ।
যানবাহনের নির্গত ধোঁয়ারা কেবল উপহাস করে প্রতিদিন ।
আমরা কি কখনো মানুষ ছিলাম নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
ব্যস্ত রাজপথে বিশাল ব্যানার ছাপিয়ে চিৎকার করি জয়োল্লাসে –
এই মুখ খানা দিয়েই আওড়াতে থাকি শত বছরের পুরনো বুলি ।
কেবল আ্যম্বুলেন্সটাই পেছনে পড়ে থাকে ;
যে যাবার তাকে আর বাঁচিয়ে রেখে লাভ কী ?
এর চেয়ে বেশ ভালো -চলো মাতি জয়ের উল্লাসে ।
আমরা কি কখনো মানুষ ছিলাম নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
ওদের এমন হাত ছিল না ।
যত্র -তত্র নির্বিঘ্নে উঠে আসতো না লাঠি ,
কখনো একে -৪৭ ।
পান থেকে চুন খোসলেই অবরোধ -হরতাল ,
নিমিষে সগ্ঙী হতো না হেরোইনের বিষাক্ত বীজ ।
মানুষগুলি বুঝি অন্যরকম ।
ওদের চোখ আছে –তাতে আছে আলোর দিপ্তী ।
ওদের নাসিকা আছে –বুক ভরে সুবাতাস নেবে বলে ।
ওদের কন্ঠ আছে –বুকে আছে সততার দীপ্ত উচ্চারণ ।
ওদের হাত আছে –সুন্দর পৃথিবী গোড়বে বলে ।
আমরা কি সেই মানুষ হতে পারি ???

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।