আমি দিনে দিনে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এই রৌদ্র,হাওয়া এই নিশ্চিন্ত পাগল ধুলোবালি...
এই আবশ্যক জাল সুন্দরের, কাগজফুলের
আমাকে বেঁধেছে ঋণে
আমি দিনে দিনে
বাঁধা পড়ি
হারাই সুবর্ণঘড়ি শুঁড়ির দোকানে
প্রকৃত যা মানে
মুখোমুখি দু-জীবন তারও কিছু জানে
কিছুবা জানে না
এই আবশ্যক জাল সুন্দরের, কাগজফুলের
আমাকে বেঁধেছে ঋণে
আমি দিনে-দিনে
বাঁধা পড়ি।
কাব্যগ্রন্থঃ
"জ্বলন্ত রুমাল"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।