দুঃখের বাগানখানি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুঃখের বাগানখানি সুখ এসে বেড়ায় ঘিরেছে,
ফেলেছে, রোদ্দুর ছায়া একাধারে ফুলের উপরে।
পাতায় পতিত রোদ, নিচের পাতায় পড়ে গিয়ে —
হৃদয় শুকিয়ে দেয় অবয়ব — তাও ত শুকোয়!
এইসব দেখেশুনে, আমি আর বাগানে বেড়াতে
যাইনা, বাইরে থেকে দেখি আমি বাগানবিমুখ
বৃষ্টি অশ্রুপাত আর বেদনাব্যহত ছেলেবেলা
দুঃখের বাগানখানি সুখ এসে বেড়ায় ঘিরেছে।
অগ্রন্থিত
শারদীয় জনমত,১৯৮২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।