শেষ
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
শেষ অঞ্জলি নিঃশেষ আজি-
শেষ সাজি যাহা ভরিবার;
পরাজিত এই অপরাজিতার
সময় হয়েছে ঝরিবার!
অন্তরযামী দেবতা,
পুষ্পজীবন বৃথা গেল বহি-
কেমনে ভুলিব সে কথা!
কুঞ্জ ভরিয়া ধ্বনিয়া উঠিল
অপরাজিতার পরাজয়;
সুদূরে-আঁধারে কে অপরিচিতা
হাসিয়া দেখায় বরাভয়
সে অভয়ে আর কিবা ফল?
মুদিয়া এসেছে আঁখি-পল্লব-
ধুলায় লুটায় ঝরা-দল!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।