খেলনা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পাবাে না কখনাে তারে আর, একবার পেয়েছিনু, যেন বাল্যে খুব দূরদেশে
গর্ভের সমান কাছে বারেবার আসা তার হয় না কখনাে জানি তবু ডাকি-ডাকি
খেলনা খেলনা দাও ভাঙি ছুঁড়ে দিয়ে দেয়ালে বা দেয়ালের অনেক উপরে।
কী নীল খােলে না দ্বার, হাতে যার অপেক্ষার বিশাল বিফল দুঃখ তার বুকে ভেসে
হে অপেক্ষা খেলনা দাও আর ভাঙি, ভাঙি, টুকরাে করি জন্ম, কেন দিলে
কেবল মুণ্ডেরে বাল্যে যত যেতে চাই, কোথা যাবাে।
খেলাঘর খেলা সব অভিপ্রায়মালা
বলে, বােসাে। আমি তাে বসেই ছিনু, দিন গেছে পেয়েছি বিবিধ,
সখ্যতা, স্নেহার্দ্র খেলনা
আরাে নানা প্রেম অপমান রুচি, মিথ্যা, রুগ্নতারে ;
স্বপ্ন তারে সব সম্ভাবনা ... ভাঙি, ভাঙি, এই খেলা
এ -জীবনী পরানভ্রমর। পাবাে না কখনাে তারে আর, একবার পেয়েছিনু শুধু চাই নিস্ক্রিয় প্রয়াসে
চাই পেতে তারে এমনি খেলায় গভীর অছন্দে এই প্রেম সব, স্পন্দন পরম, সব ; বাল্য, মনে হয় তুমি
কেড়ে নিলে খেলনা মরে যাবাে।
কাব্যগ্রন্থ
'হে প্রেম হে নৈঃশব্দ্য'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।