রাজবিচার
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
বিপ্র কহে, রমণী মোর আছিল যেই ঘরে
নিশীথে সেথা পশিল চোর ধর্মনাশ-তরে।
বেঁধেছি তারে, এখন কহো চোরে কী দেব সাজা।'
'মৃত্যু' শুধু কহিলা তারে রতনরাও রাজা।
ছুটিয়া আসি কহিল দূত, 'চোর সে যুবরাজ--
বিপ্র তাঁরে ধরেছে রাতে, কাটিল প্রাতে আজ।
ব্রাহ্মণেরে এনেছি ধরে, কী তারে দিব সাজা?'
'মুক্তি দাও' কহিলা শুধু রতনরাও রাজা।
৪ কার্তিক, ১৩০৬

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।