ছাই
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
এত দূরে চলে গেলে এতই সহজে?
মাত্র একদিন লাগল।
ছেড়ে যাওয়া মুখের কথা কি?
এমনকী, তোমারও কাছে তা-ই?
যার কাছে একদিন আসতে,যার সঙ্গে কথা বলতে
এখন সে তোমার ফেলে যাওয়া
একমুঠো ছাই...
মাত্র একদিন লাগল।
ছেড়ে যাওয়া মুখের কথা কি?
এমনকী, তোমারও কাছে তা-ই?
যার কাছে একদিন আসতে,যার সঙ্গে কথা বলতে
এখন সে তোমার ফেলে যাওয়া
একমুঠো ছাই...
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।