কাঠের ঘর
ছড়াটি তারিখে Shourob Kumar Dev লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
কাঠের ঘর
করে নড়বড়
ভিতর পানে উদুখল।
গোয়াল ঘরে
গোবরসনে,
মস্ত দস্যুর দল।
কর্তা মশাই
দৌঁড়ান বায়ু বেগে,
ব্যাপার হচ্ছে কি যে।
ক্ষণেক পরে
কর্ণ গোচর,
কাঠের ঘরে কারা যে।
হই হই
রব রব,
তুমুল চতুঃপানে।
যষ্ঠী, লাঠি
ধেয়ে আসিল,
শতেক বলবান লোকে।
যষ্ঠীঘাতে ঘায়েল
রমা তরফদার,
নামটি ডাকাত সর্দার।
মড়মড় রবে
চক্ষু সামনে,
কাঠের ঘরের কি বাহার।
করে নড়বড়
ভিতর পানে উদুখল।
গোয়াল ঘরে
গোবরসনে,
মস্ত দস্যুর দল।
কর্তা মশাই
দৌঁড়ান বায়ু বেগে,
ব্যাপার হচ্ছে কি যে।
ক্ষণেক পরে
কর্ণ গোচর,
কাঠের ঘরে কারা যে।
হই হই
রব রব,
তুমুল চতুঃপানে।
যষ্ঠী, লাঠি
ধেয়ে আসিল,
শতেক বলবান লোকে।
যষ্ঠীঘাতে ঘায়েল
রমা তরফদার,
নামটি ডাকাত সর্দার।
মড়মড় রবে
চক্ষু সামনে,
কাঠের ঘরের কি বাহার।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।