দুই বাংলাই রইলো না কাছাকাছি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নদী থেকে নদী পার হতে ভয় লাগে
কে জানে কোথায় দ্বীপের বসতি জাগে
বলে — ‘এসো আমি বহুদিন বসে আছি।
গ্রাম থেকে গ্রাম পার হতে ভয় লাগে
হয়তো বিদেশি যায়নি সেখানে আগে
সুতরাং,‘থাকো,যেভাবে আমরা আছি।'
নিজেদেরই দেশে থাকি না, পালাই দূরে
কে আর শূন্য ভাঁড়ার দু'হাতে খুঁড়ে
দেখবে রয়েছে স্মৃতি জুড়ে মৌমাছি !
সাহস গিয়েছে, সব কিছু গেছে দূরে
কে রাখবে বলো চিরকাল বুকে জুড়ে—
দুই বাংলাই রইলো না কাছাকাছি!
কাব্যগ্রন্থ
' ধর্মে আছো জিরাফেও আছো '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।