দুটি তুরঙ্গম
আকাশে সমস্ত দিন আলো; পাতায় পালকে রোদ ঝিকমিক করে; জলগুলো চ'লে গেছে চেনা পথ ধ'রে অবিরল আরো দূর জলের ভিতরে। যদিও গভীরভাবে সময়ের সাগর উজ্জ্বল- কি এক নিঃশব্দ নিবিড় আবেগে তাকে কালো দু'টি তুরঙ্গম যেন অনন্তের দিকে টেনে নেয়; নিরন্তর এ রকম অগ্রসর হ'য়ে যাওয়া ভালো। সারাদিন এঁকেবেঁকে নদীটির ঢেউ মিশে যায় শাদা কাল...
জীবনানন্দ দাস
দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে
দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার এ বাঙালির মন আজ রাতে; একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে অচেনা ঘাসের বুকে আমারে ঘুমায়ে যেতে বলে তবুও সে ঘাস এই বাংলার অবিরল ঘাসের মতন মউরীর মৃদু গন্ধে ভরে রবে, — কিশ...
জীবনানন্দ দাস
নাবিক
কবে তব হৃদয়ের নদী বরি নিল অসম্বৃত সুনীল জলধি! সাগর-শকুন্ত-সম উল্লাসের রবে দূর সিন্ধু-ঝটিকার নভে বাজিয়া উঠিল তব দুরন্ত যৌবন! পৃথ্বীর বেলায় বসি কেঁদে মরে আমাদের শৃঙ্খলিত মন! কারাগার-মর্মরের তলে নিরাশ...
জীবনানন্দ দাস
নবপ্রস্থান
শীতের কুয়াশা মাঠে; অন্ধকারে এইখানে আমি। আগত ও অনাগত দিন যেন নক্ষত্রবিশাল শূন্যতার এই দিক- অথবা অপর দিক; দুয়েরি প্রাণের বিচিত্র বিষয়জ্ঞানে মিলে গেছে- তবুও প্রেমের অমর সম্মতিক্রমে। পৃথিবীর যে কোনো মানব ...
জীবনানন্দ দাস
নিখিল আমার ভাই
নিখিল আমার ভাই, -কীটের বুকেতে যেই ব্যথা জাগে আমি সে বেদনা পাই; যে প্রাণ গুমরি কাঁদিছে নিরালা শুনি যেন তার ধ্বনি, কোন্ ফণী যেন আকাশে বাতাসে তোলে বিষ গরজনি! কী যেন যাতনা মাটির বুকেতে আনিবার ওঠে রণি, আম...
জীবনানন্দ দাস
নিরালোক
একবার নক্ষত্রের দিকে চাই — একবার প্রান্তরের দিকে আমি অনিমিখে। ধানের ক্ষেতের গন্ধ মুছে গেছে কবে জীবনের থেকে যেন; প্রান্তরের মতন নীরবে বিচ্ছিন্ন খড়ের বোঝা বুকে নিয়ে ঘুম পায় তার; নক্ষত্রেরা বাতি জ্বেলে জ...
জীবনানন্দ দাস
নিরঙ্কুশ
মালয় সমুদ্র পারে সে এক বন্দর আছে শ্বেতাঙ্গিনীদের। যদিও সমুদ্র আমি পৃথিবীতে দেখে গেছি ঢেরঃ নীলাভ জলের রোদে কুয়ালালুম্পুর, জাভা, সুমাত্রা ও ইন্দোচীন, বালি অনেক ঘুরেছি আমি- তারপর এখানে বাদামী মলয়ালী সমুদ...
জীবনানন্দ দাস
নির্জন স্বাক্ষর
তুমি তা জানো না কিছু, না জানিলে- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে! যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতন তুমিও তখন আমার বুকের প’রে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার! তোমার এ জী...
জীবনানন্দ দাস
পটভূমি বিসার
কবের সে বেবিলন থেকে আজ শতান্দীর পরমায়ু শেষ কি এক নিমেষ শুধু মানুষের অন্তহীন সহিষ্ণুতায়?- নক্ষত্রের এক রাত্রি- একটি ধানের গুচ্ছ- এক বেলা সূর্যের মত? কেবলি মুষলপর্ব শেষ ক'রে নব শান্তিবাচনের পথে মানবের অ...
জীবনানন্দ দাস
পটভূমি
আকাশ ভ'রে যেন নিখিল বৃক্ষ ছেয়ে তারা জেগে আছে কূলের থেকে কূলে; মানব্জাতির দু-মুহূর্তের সময়-পরিসর অধীর অবুঝ শিশুর শব্দ তুলে চেয়ে দেখে পারাপারের ব্যাপ্ত নক্ষত্রেরা আগুন নিয়ে বিষম, তবু অক্ষত স্থির জীবনে আ...
জীবনানন্দ দাস
পতিতা
আগার তাহার বিভীষিকাভরা, জীবন মরণময়! সমাজের বুকে অভিশাপ সে যে – সে যে ব্যাধি, সে যে ক্ষয়; প্রেমের পসরা ভেঙে ফেলে দিয়ে ছলনার কারাগারে রচিয়াছে সে যে, দিনের আলোয় রুদ্ধ ক’রেছে দ্বার! সূর্যকিরণ চকিতে নিভায়ে...
জীবনানন্দ দাস