মূল বিষয়বস্তুতে যান
কবিতা

ফুটপাথে

অনেক রাত হয়েছে- অনেক গভীর রাত হয়েছে; কলকাতার ফুটপাথ থেকে ফুটপাথে- ফুটপাথ থেকে ফুটপাথে- কয়েকটি আদিম সর্পিণী সহোদরার মতো এই-যে ট্র্যামের লাইন ছড়িয়ে আছে পায়ের তলে, সমস্ত শরীরের রক্তে এদের বিষাক্ত বিস্বাদ স্পর্শ অনুভব ক’রে হাঁটছি আমি। গুড়ি-গুড়ি বৃষ্টি পড়ছে, কেমন যেন ঠাণ্ডা বাতাস; কোন দূর সবুজ ঘাসের দেশ ...

জীবনানন্দ দাস

কবিতা

যতোদিন পৃথিবীতে

যতোদিন পৃথিবীতে জীবন রয়েছে দুই চোখ মেলে রেখে স্থির মৃত্যু আর বঞ্চনার কুয়াশার পায়ে সত্য সেবা শান্তি যুক্তির নির্দেশের পথ ধ'রে চ'লে হয়তো-বা ক্রমে আরো আলো পাওয়া যাবে বাহিরে- হৃদয়ে; মানব ক্ষয়িত হয় না জাতি...

জীবনানন্দ দাস

কবিতা

প্রেম

আমরা ঘুমায়ে থাকি পৃথিবীর গহ্বরের মতো — পাহাড় নদীর পারে অন্ধকারে হয়েছে আহত — একা — হরিণের মতো আমাদের হৃদয় যখন! জীবনের রোমাঞ্চের শেষ হলে ক্লান্তির মতন পান্ডুর পাতার মতো শিশিরে শিশিরে ইতস্তত আমরা ঘুমায়ে ...

জীবনানন্দ দাস

কবিতা

প্রিয়দের প্রাণে

অনেক পুরোনো দিন থেকে উঠে নতুন শহরে আমি আজ দাঁড়ালাম এসে। চোখের পলকে তবউ বোঝা গেল জনতাগভীর তিথি আজ; কোনো ব্যতিক্রম নেই মানুষবিশেষে। এখানে রয়েছে ভোর,- নদীর সমস্ত প্রীত জল;- কবের মনের ব্যবহারে তবু হাত বাড়...

জীবনানন্দ দাস

কবিতা

বনলতা সেন

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ...

জীবনানন্দ দাস

কবিতা

বাংলার মুখ

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দয়েলপাখি - চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম-বট...

জীবনানন্দ দাস

কবিতা

ভেবে ভেবে ব্যথা পাব

ভেবে ভেবে ব্যথা পাব: মনে হবে, পৃথিবীর পথে যদি থাকিতাম বেঁচে দেখিতাম সেই লক্ষ্মীপেঁচাটির মুখ যারে কোনোদিন ভালো করে দেখি নাই আমি – এমনি লাজুক পাখি, — ধূসর ডানা কি তার কুয়াশার ঢেউয়ে ওঠে নেচে; যখন সাতটি ত...

জীবনানন্দ দাস

কবিতা

বাঙালি পাঞ্জাবি মারাঠি গুজরাটি

বাঙালি পাঞ্জাবি মারাঠি গুজরাটি বেহারি উৎকলি-আর সব সাগরপারের দেশের মানুষ এই কলকাতায় আমরা লক্ষ লক্ষ লোক, কোটি কোটি প্রাণ-রোজ ভোরে জাগি, অন্ধকারে ঘুমাই এই কি শুধু? এর প্রচণ্ড রহস্যের কথা তোমাদের মনে জাগে...

জীবনানন্দ দাস

কবিতা

বিকেলের আলোয়

রাতের কিনারে বসে নয় বিকেলের আলোয় স্বপ্ন দেখলামঃ কোন্‌ এক সুদূর মরুভূমিতে চলে গেছি সেখানে গভীর জোছনারাতে বালির গায়ে বালুকণার শব্দ (পৃথিবীর পাতা ঝরার মতো) স্ফটিকের নির্জন আলোর মতো বাতাস কুমারীর নির্মল ম...

জীবনানন্দ দাস

কবিতা

বাতাসে ধানের শব্দ শুনিয়াছি

বাতাসে ধানের শব্দ শুনিয়াছি — ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্নে ভরে; সোনালি রোদের রঙ দেখিয়াছি — দেহের প্রথম কোন প্রেমের মতন রূপ তার — এলোচুল ছড়ায়ে রেখেছ ঢেকে গূঢ় রূপ — আনারস বন; ঘাস আমি দেখিয়াছি; দেখেছি সজনে ...

জীবনানন্দ দাস

কবিতা

বুনো হাঁস

পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে- জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহবানে বুনো হাঁস পাখা মেলে- শাঁই শাঁই শব্দ শুনি তার; এক-দুই-তিন চার-অজস্র-অপার- রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া এঞ্জিনের ...

জীবনানন্দ দাস

Loading...