তুমি একা থেকো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দেবদারু বীথি শুধু তােমাকেই টানে
গভীর শিকড়ে তার, তুমি স্তন্যপায়ী।
ওখানে দুধের রং, রসবর্ণ পছন্দ তােমার
একথা পােস্টারে লিখে এঁটে দিয়ে গেছো-
কোনােদিন, মধ্যরাতে, জ্যোৎস্নার ভিতরে?
সত্যি কথা বললাে, আমি চেষ্টা করে দেখি।
কোলের কাঙাল আমি, পিপাসার্ত আমি,
কেবলি চন্দন-চিতা আমন্ত্রণ করে :
চলে এসাে, অনাথা করাে না।
বাসা খালি আছে, বালি সরানাে হয়েছে
চলে এসাে, অনাথা করাে না।
এভাবে যাবার আগে, দেবদারু, শিকড়ে মুখ রাখি অন্তত
একবার যাই, তারপর যথা ইচ্ছা যাই-
তুমি একা থেকো॥
কাব্যগ্রন্থ :
"যেতে পারি কিন্তু কেন যাবো"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।