মূল বিষয়বস্তুতে যান
কবিতা

আগমনী

সুধীরে নিশার আঁধার ভেদিয়া ফুটিল প্রভাততারা। হেথা হোথা হতে পাখিরা গাহিল ঢালিয়া সুধার ধারা। মৃদুল প্রভাতসমীর পরশে কমল নয়ন খুলিল হরষে, হিমালয় শিরে অমল আভায় শোভিল ধবল তুষারজটা। খুলি গেল ধীরে পূরবদ্বার, ঝরিল কনককিরণধার, শিখরে শিখরে জ্বলিয়া উঠিল, রবির বিমল কিরণছটা। গিরিগ্রাম আজি কিসের তরে, উঠেছে নাচ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

অসম্ভব ভালো

যথাসাধ্য-ভালো বলে, ওগো আরো-ভালো, কোন্‌ স্বর্গপুরী তুমি ক’রে থাকো আলো। আরো-ভালো কেঁদে কহে, আমি থাকি হায়, অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। (কণিকা কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

অপরিবর্তনীয়

এক যদি আর হয় কী ঘটিবে তবে? এখনো যা হয়ে থাকে, তখনো তা হবে। তখন সকল দুঃখ ঘোচে যদি ভাই, এখন যা সুখ আছে দুঃখ হবে তাই। (কণিকা কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

গান দিয়ে যে তোমায়

গান দিয়ে যে তোমায় খুঁজি বাহির মনে চিরদিবস মোর জীবনে। নিয়ে গেছে গান আমারে ঘরে ঘরে দ্বারে দ্বারে, গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই এই ভুবনে। কত শেখা সেই শেখালো, কত গোপন পথ দেখালো, চিনিয়ে দিল কত তারা হৃদ্‌গগনে।...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

গানগুলি মোর বিষে ঢালা

গানগুলি মোর বিষে ঢালা কী হবে আর তাহা বই? ফুটন্ত এ প্রাণের মাঝে বিষ ঢেলেছে বিষময়ী! গানগুলি মোর বিষেঢালা, কী হবে আর তাহা বই? বুকের মধ্যে সর্প আছে, তুমিও সেথা আছে অয়ি! Heinrich Hein (অনুবাদ কবিতা)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

গান গাওয়ালে আমায়

গান গাওয়ালে আমায় তুমি কতই ছলে যে, কত সুখের খেলায়, কত নয়নজলে হে। ধরা দিয়ে দাও না ধরা, এস কাছে, পালাও ত্বরা, পরান কর ব্যথায় ভরা পলে পলে হে। গান গাওয়ালে এমনি করে কতই ছলে যে। কত তীব্র তারে, তোমার বীণা সাজ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

গানভঙ্গ

গাহিছে কাশীনাথ নবীন যুবা, ধ্বনিতে সভাগৃহ ঢাকি, কণ্ঠে খেলিতেছে সাতটি সুর সাতটি যেন পোষা পাখি; শানিত তরবারি গলাটি যেন নাচিয়া ফিরে দশ দিকে--- কখন কোথা যায় না পাই দিশা, বিজুলি-হেন ঝিকিমিকে। আপনি গড়ি তো...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

গান আরম্ভ

চারি দিকে খেলিতেছে মেঘ , বায়ু আসি করিছে চুম্বন -- সীমাহারা নভস্তল দুই বাহু পসারিয়া হৃদয়ে করিছে আলিঙ্গন । অনন্ত এ আকাশের কোলে টলমল মেঘের মাঝার এইখানে বাঁধিয়াছি ঘর তোর তরে কবিতা আমার ! যবে আমি আসিব ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

পথহারা

আজকে আমি কতদূর যে গিয়েছিলেম চলে ! যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো , শেষ করতে পারব না তা তোমায় ব'লে ব'লে । অনেক দূর সে , আরো দূর সে , আরো অনেক দূর । মাঝখানেতে কত যে বেত , কত যে বাঁশ , কত যে খেত...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

নাসিক হইতে খুড়ার পত্র

কলকত্তামে চলা গয়ো রে সুরেনবাবু মেরা, সুরেনবাবু, আসল বাবু, সকল বাবুকো সেরা। খুড়া সাবকো কায়কো নহি পতিয়া ভেজো বাচ্ছা-- মহিনা-ভর্‌ কুছ খবর মিলে না ইয়ে তো নহি আচ্ছা! টপাল্‌, টপাল্‌, কঁহা টপাল্‌রে, কপা...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

গিন্নির কানে শোনা ঘটে অতি সহজেই

গিন্নির কানে শোনা ঘটে অতি সহজেই “গিনি সোনা এনে দেব’ কানে কানে কহ যেই। না হলে তোমারি কানে দুর্গ্রহ টেনে আনে, অনেক কঠিন শোনা– চুপ করে রহ যেই।’ (খাপছাড়া কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

Loading...