তুমি জানো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তোমাকে দেখেছি বিবাহের উৎসবে
সন্ধ্যায়, মার্চমাসে
বসন্ত যায়, বসন্ত ফিরে আসে।
হারা - মরু - নদীতটে
নোঙর ফেলার সময় হয়েছে বটে
‘দোলপূর্ণিমা কবে?’
তোমাকে দেখেছি বিবাহের উৎসবে।
গ্রামে ছিলো বাড়ি ঈশানী - গোঁসাইপাড়া
মাঝরাতে হাতে পড়েছিলো এক তাড়া
চিঠি – সন্ত্রাসবাদ
তুমি জানো প্রিয় আমার অনপরাধ!
কাব্যগ্রন্থ :
'উড়ন্ত সিংহাসন'
[" বাংলা কবিতা " ॥ বর্ষ সংখ্যা ১ ॥ ১৩৭১]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।