প্রাণের সাধন কবে নিবেদন
প্রাণের সাধন কবে নিবেদন করেছি চরণতলে, অভিষেক তার হল না তোমার করুণ নয়নজলে। রসের বাদল নামিল না কেন তাপের দিনে। ঝরে গেল ফুল মালা পরাই নি তোমার গলে। মনে হয়েছিল, দেখেছি করুণা আঁখির পাতে- উড়ে গেল কোথা শুকনো যূথীর সাথে। যদি এ মাটিতে চলিতে চলিতে পড়িত তোমার দান এ মাটি লভিত প্রাণ, একদা গোপনে ফিরে পেতে তার...
রবীন্দ্রনাথ ঠাকুর
পুরানো সেই দিনের কথা
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুল...
রবীন্দ্রনাথ ঠাকুর
পুরাতন ভৃত্য
ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর— যা‐কিছু হারায়, গিন্নি বলেন, “কেষ্টা বেটাই চোর।” উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে। যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। বড়ো প্রয়োজন, ডাকি প্...
রবীন্দ্রনাথ ঠাকুর
যেদিন ফুটল কমল কিছুই জানি নাই
যেদিন ফুটল কমল কিছুই জানি নাই আমি ছিলেম অন্যমনে | আমার সাজিয়ে সাজি তারে আনি নাই সে যে রইল সঙ্গোপনে | মাঝে মাঝে হিয়া আকুলপ্রায় স্বপন দেখে চম্ কে উঠে চায়, মন্দ মধুর গন্ধ আসে হায় কোথায় দখিন সমীরণে ...
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকারভেদ
বাবলাশাখারে বলে আম্রশাখা, ভাই, উনানে পুড়িয়া তুমি কেন হও ছাই? হায় হায়, সখী, তব ভাগ্য কী কঠোর! বাবলার শাখা বলে, দুঃখ নাহি মোর। বাঁচিয়া সফল তুমি, ওগো চূতলতা, নিজেরে করিয়া ভস্ম মোর সফলতা। (কণিকা কাব্যগ্রন...
রবীন্দ্রনাথ ঠাকুর
পৃথিবী
আজ আমার প্রণতি গ্রহন করো, পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে।। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত কর তুমি দু:সহ দ...
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশিতা
আজ তুমি ছোটো বটে, যার সঙ্গে গাঁঠছড়া বাঁধা যেন তার আধা। অধিকারগর্বভরে সে তোমারে নিয়ে চলে নিজঘরে। মনে জানে তুমি তার ছায়েবানুগতা-- তমাল সে, তার শাখালগ্ন তুমি মাধবীর লতা। আজ তুমি রাঙাচেলি দিয়ে মোড়া আ...
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতির খেদ (প্রথম পাঠ)
১ বিস্তারিয়া ঊর্মিমালা , বিধির মানস-বালা , মানস-সরসী ওই নাচিছে হরষে । প্রদীপ্ত তুষাররাশি , শুভ্র বিভা পরকাশি , ঘুমাইছে স্তব্ধভাবে হিমাদ্রি উরসে । ২ অদূরেতে দেখা যায় , উজল রজত কায় , গোমুখী হইতে গঙ্গ...
রবীন্দ্রনাথ ঠাকুর
পোড়ো বাড়ি শূন্য দালান
পোড়ো বাড়ি শূন্য দালান-- বোবা স্মৃতির চাপা কাঁদন হুহু করে, মরা-দিনের-কবর-দেওয়া ভিতের অন্ধকার গুমরে ওঠে প্রেতের কন্ঠে সারা দুপুরবেলা। মাঠে মাঠে শুকনো পাতার ঘূর্ণিপাকে হাওয়ার হাঁপানি। হঠাৎ হানে বৈশাখ...
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিধ্বনি
অয়ি প্রতিধ্বনি, বুঝি আমি তোরে ভালোবাসি, বুঝি আর কারেও বাসি না। আমারে করিলি তুই আকুল ব্যাকুল, তোর লাগি কাঁদে মোর বীণা। তোর মুখে পাখিদের শুনিয়া সংগীত, নির্ঝরের শুনিয়া ঝর্ঝর, গভীর রহস্যময় অরণ্যের গান...
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিনিধি
অ্যাক্ওয়ার্থ্ সাহেব কয়েকটি মারাঠি গাথার যে ইংরাজি অনুবাদগ্রন্থ প্রকাশ করিয়াছেন তাহারই ভূমিকা হইতে বর্ণিত ঘটনা গৃহীত। শিবাজির গেরুয়া পতাকা "ভগোয়া ঝেণ্ডা' নামে খ্যাত। বসিয়া প্রভাতকালে সেতারার দু...
রবীন্দ্রনাথ ঠাকুর