যাত্রী আমি ওরে
যাত্রী আমি ওরে। পারবে না কেউ রাখতে আমায় ধরে। দুঃখসুখের বাঁধন সবই মিছে, বাঁধা এ-ঘর রইবে কোথায় পিছে, বিষয়বোঝা টানে আমায় নীচে, ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে। যাত্রী আমি ওরে। চলতে পথে গান গাহি প্রাণ ভরে। দেহ-দুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার, ভালোমন্দ কাটিয়ে হব পার চলতে রব লোকে লোকান্তরে। যাত্রী ...
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজপুতানা
এই ছবি রাজপুতানার; এ দেখি মৃত্যুর পৃষ্ঠে বেঁচে থাকিবার দুর্বিষহ বোঝা। হতবুদ্ধি অতীতের এই যেন খোঁজা পথভ্রষ্ট বর্তমানে অর্থ আপনার, শূন্যেতে হারানো অধিকার। ঐ তার গিরিদুর্গে অবরুদ্ধ নিরর্থ ভ্রূকুটি ঐ তার ...
রবীন্দ্রনাথ ঠাকুর
যাত্রী
ওরে যাত্রী, যেতে হবে বহুদূরদেশে। কিসের করিস চিন্তা বসি পথশেষে? কোন্ দুঃখে কাঁদে প্রাণ? কার পানে চাহি বসে বসে দিন কাটে শুধু গান গাহি শুধু মুগ্ধনেত্র মেলি? কার কথা শুনে মরিস জ্বলিয়া মিছে মনের আগুনে? কো...
রবীন্দ্রনাথ ঠাকুর
ফুল ও ফল
ফুল কহে ফুকারিয়া, ফল, ওরে ফল, কত দূরে রয়েছিস বল্ মোরে বল্। ফল কহে, মহাশয়, কেন হাঁকাহাঁকি, তোমারি অন্তরে আমি নিরন্তর থাকি। (কণিকা কাব্যগ্রন্থ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
বজাও রে মোহন বাঁশি
বজাও রে মোহন বাঁশি । সারা দিবসক বিরহদহনদুখ , মরমক তিয়াষ নাশি । রিঝমনভেদন বাঁশরিবাদন কঁহা শিখলি রে কান ? হানে থিরথির মরমঅবশকর লহু লহু মধুময় বাণ । ধসধস করতহ উরহ বিয়াকুলু , ঢুলু ঢুলু অবশনয়ান ; কত কত ...
রবীন্দ্রনাথ ঠাকুর
যে-মাসেতে আপিসেতে
যে-মাসেতে আপিসেতে হল তার নাম ছাঁটা স্ত্রীর শাড়ি নিজে পরে, স্ত্রী পরিল গামছাটা। বলে, “আমি বৈরাগী, ছেড়ে দেব শিগ্গির, ঘরে মোর যত আছে বিলাস-সামিগ্গির।’ ছিল তার টিনে-গড়া চা-খাওয়ার চাম্চাটা, কেউ তা কেনে ...
রবীন্দ্রনাথ ঠাকুর
যোগিয়া
বহুদিন পরে আজি মেঘ গেছে চলে , রবির কিরণসুধা আকাশে উথলে । স্নিগ্ধ শ্যাম পত্রপুটে আলোক ঝলকি উঠে পুলক নাচিছে গাছে গাছে । নবীন যৌবন যেন প্রেমের মিলনে কাঁপে , আনন্দ বিদ্যুৎ - আলো নাচে । জুঁই সরোবরতীরে নিশ্...
রবীন্দ্রনাথ ঠাকুর
বউ নিয়ে লেগে গেল
বউ নিয়ে লেগে গেল বকাবকি রোগা ফণী আর মোটা পঞ্চিতে, মণিকর্ণিকা-ঘাটে ঠকাঠকি যেন বাঁশে আর সরু কঞ্চিতে। দুজনে না জানে এই বউ কার, মিছেমিছি ভাড়া বাড়ে নৌকার, পঞ্চি চেঁচায় শুধু হাউহাউ,– “পারবিনে তুই মোরে বঞ্চি...
রবীন্দ্রনাথ ঠাকুর
ফুলদানি হতে একে একে
ফুলদানি হতে একে একে আয়ুক্ষীণ গোলাপের পাপড়ি পড়িল ঝরে ঝরে। ফুলের জগতে মৃত্যুর বিকৃতি নাহি দেখি। শেষ ব্যঙ্গ নাহি হানে জীবনের পানে অসুন্দর। যে মাটির কাছে ঋণী আপনার ঘৃণা দিয়ে অশুচি করে না তারে ফুল, রূপ...
রবীন্দ্রনাথ ঠাকুর
রবিবার
সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি , এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া - গাড়ি ? রবিবার সে কেন , মা গো , এমন দেরি করে ? ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে । আকাশ - পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে ? সে বুঝি মা...
রবীন্দ্রনাথ ঠাকুর
যৌবনের প্রান্তসীমায়
যৌবনের প্রান্তসীমায় জড়িত হয়ে আছে অরুণিমার ম্লান অবশেষ;-- যাক কেটে এর আবেশটুকু; সুস্পষ্টের মধ্যে জেগে উঠুক আমার ঘোর-ভাঙা চোখ স্মৃতিবিস্মৃতির নানা বর্ণে রঞ্জিত দুঃখসুখের বাষ্পঘনিমা স'রে যাক সন্ধ্যামে...
রবীন্দ্রনাথ ঠাকুর