ভস্ম
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
তুমি ছাড়া একা-একা কী করে গীতবিতান খুলি?
এই গান নয়,ওই গান
ওই গান নয়,এই গান
এইভাবে, গাওয়া নয়,শুধু গান পড়ার বাগান
ক্রমশ দুপুর থেকে এ খেলায় গড়াত বিকেল
কখন যে এসেছে গোধূলি
পুরনো দুপুর আজ পুড়ে মরে গেছে
বাতাসে বাতাসে ওড়ে সেইসব গানের খেলার
ভস্ম আর ধূলি
এই গান নয়,ওই গান
ওই গান নয়,এই গান
এইভাবে, গাওয়া নয়,শুধু গান পড়ার বাগান
ক্রমশ দুপুর থেকে এ খেলায় গড়াত বিকেল
কখন যে এসেছে গোধূলি
পুরনো দুপুর আজ পুড়ে মরে গেছে
বাতাসে বাতাসে ওড়ে সেইসব গানের খেলার
ভস্ম আর ধূলি
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।