একাত্ম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কী তুমুল বৃষ্টি হলো শান্তিনিকেতনে…
ডুবে গেলো কাশফুল, ভেসে গেলো ঝরা শিউলি তলা।
আমরা খোয়াই- এ, জলে কান পেতে শুনছিলাম
তার আকাশের গুরু গুরু মেঘডাক, বিদ্যুৎ-চিক্কুর,
দিনের আলোর মতো ফুটে উঠেছিলো
কাঁকর লেগেছে স্তনে, মাথা ভর্তি কাঁকরের ফুল,
দুহাতে সরাই সব, তোমার স্বপ্নের মতো দেহ—
বাহুগন্ধে নুনজল, যতক্ষণ মেঘ থাকে ভালো।
আকাশমণির ঝাড় অদুরে দেয়াল তুলে ধরে
আমরা আড়ালে শুয়ে দুই মূর্তি এক হয়ে থাকি।
কাব্যগ্রন্থ—
' আমাকে জাগাও '
প্রকাশকাল
( বইমেলা- ১৯৮৯ )
১৪ই সেপ্টেম্বর ১৯৮৮
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।