পৌত্তলিক
এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ · ১ মিনিট পড়ার সময় ·
যখন আমি তোমার মুখের দিকে তাকাই,
মনে হয় দুটি শিল্পিত হাতের দশটি আঙ্গুল
চীনামাটির ফ্লাওয়ার-ভাসের মতো আদর করে
ধরে রেখেছে তোমার গৌরবর্ণ স্নিগ্ধ মুখখানি।
সেই কবে একদিন সুদূর শৈশবে
মাটির প্রতিমা দেখে মুগ্ধ হয়েছিল চোখ;
তারপর তুমি, মাটির বদলে মাংস,
কল্পনার বদলে বাস্তব, পৌত্তলিক রক্ত
তবু তোমাকে প্রতিমা ভেবে সুখী।
তুমি কি শেষে আমাকে উন্মাদ করে দেবে?
মনে হয় দুটি শিল্পিত হাতের দশটি আঙ্গুল
চীনামাটির ফ্লাওয়ার-ভাসের মতো আদর করে
ধরে রেখেছে তোমার গৌরবর্ণ স্নিগ্ধ মুখখানি।
সেই কবে একদিন সুদূর শৈশবে
মাটির প্রতিমা দেখে মুগ্ধ হয়েছিল চোখ;
তারপর তুমি, মাটির বদলে মাংস,
কল্পনার বদলে বাস্তব, পৌত্তলিক রক্ত
তবু তোমাকে প্রতিমা ভেবে সুখী।
তুমি কি শেষে আমাকে উন্মাদ করে দেবে?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।