ধ্বনি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুদিকের মৃত্যু তাকে টান দেয়
অন্ধকারে চোর গৃহস্থ সজাগ ক'রে
শুধু স্থায়ী দরজা পেতে চায়?
নাকি চায় সদর-খিড়কির স্থির পার হয়ে
নতুন ভাঙচুর? পাঁচিল? নিষ্ক্রান্ত ডাল -
সত্যের সীমানা পার-হওয়া ?
দুদিকের মৃত্যু তাকে টান দেয়-- দুদিকেই যাবে
শুধু একবার তার স্বার্থপর পায়ের প্রতীক
নিঃসঙ্গ পাতালে যাক,
উঠে স্বর্গে ঈশ্বরের কাছে
তারপর দুদিকেই স্বজন, সে টানে মৃত্যুকে দুই হাতে।
কাব্যগ্রন্থ --
"ভাত নেই, পাথর রয়েছে"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।