বাংলা মায়ের ভাষা
সনেটটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আমি বাংলা ভাষাতেই ভালবাসি কথা
বাংলা মায়ের সুরেই জীবনটা গাঁথা,
গ্রাম বাংলার ঘাসেতে আমি ঘুরি ফিরি
কোকিলের কুহু ডাকে প্রাণ খুঁজে মরি।
বই নিয়ে ছুটে চলা শিশুটির ভাষা
চেনা শাক পাতা দিয়ে জাগাই সে আশা,
মাটি খুঁড়ে কেঁচো খুঁজি বাংলা উর্বর
শালিকের ঝগড়ায় শুনি কলরব।
ধানক্ষেতে ইঁদুরের দাপাদাপি লিখে
আমিও বাঙালী কবি ভাবের সুলুকে,
পিঠে পুলি চাষী বউ আদুরে ঘোমটা
ভাতে ভাত মুড়ি মাখা চেনাব গন্ধটা;
এমনি বাঙালীয়ানা কথা প্রতিচ্ছবি
বাংলা ভাষার এমন চেনা জলছবি।।
বাংলা মায়ের সুরেই জীবনটা গাঁথা,
গ্রাম বাংলার ঘাসেতে আমি ঘুরি ফিরি
কোকিলের কুহু ডাকে প্রাণ খুঁজে মরি।
বই নিয়ে ছুটে চলা শিশুটির ভাষা
চেনা শাক পাতা দিয়ে জাগাই সে আশা,
মাটি খুঁড়ে কেঁচো খুঁজি বাংলা উর্বর
শালিকের ঝগড়ায় শুনি কলরব।
ধানক্ষেতে ইঁদুরের দাপাদাপি লিখে
আমিও বাঙালী কবি ভাবের সুলুকে,
পিঠে পুলি চাষী বউ আদুরে ঘোমটা
ভাতে ভাত মুড়ি মাখা চেনাব গন্ধটা;
এমনি বাঙালীয়ানা কথা প্রতিচ্ছবি
বাংলা ভাষার এমন চেনা জলছবি।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।