ঈশ্বরীসমা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এতদিন কাছে ছিলে ঈশ্বরীসমা
আজকে যখন চলে যাবে, করে ক্ষমা
শুধু বলে যেও রাজার বাড়ির পথ
সম্মুখে পড়ে কত বীথি ইমারত
'কোন পথেই শুধু প্রকৃত রাজাই যান?'
তুমি দিয়ে যেও সে পথের সন্ধান।
তুমি যত কিছু শিখিয়েছো শিখি নাই
আজ হতে বুঝি নিজের যোগ্যতাই
বড় হবে? তুমি অপরিপূরক ফল
বাগানের পানে ছুটেছো অনর্গল---
নীল অঞ্জন লেগে আছে দুই চোখে
তখন বাধা কী কচিৎ আহাম্মক?
অগ্রন্থিত--
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।