চতুর্দশপদী কবিতাবলী - ৯
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালােবাসা ছাড়া কোনাে মােগ্যতাই নাই এ - দীনের
দয়াময়ি, দয়া করাে, ভিখারিরে অন্নবস্ত্র দাও
রাখিও না মানহীন উলঙ্গ আলােকে প্রকাশিয়া
লােল তরবারি—বাহ্যপ্রাকৃতিক, নৈরাশে, হাওয়ায়।
লাে নিবিড় দিনগুলি বৃথা যায় বহিয়া পবনে
দয়া করাে, আজিকার মুহূর্তমণ্ডিত দিনগুলি
বহি যায়, দয়া করাে— ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়াও
ভালােবাসা ছাড়া কোনাে যােগ্যতাই নাই এ-দীনের।
হৃদয়ে, অসংখ্যবার বালুকাবেলার ' পরে জল
এসেছিলাে, বহুবার — তার পদাঘাত যায় ডাকি—
প্লাতেরাে, এ্যাঙ্করহীন, ঘােড়ার অনুজ, সহােদর—
আজিকার দিনগুলি বৃথা যায় বহিয়া পবনে
ওঠো, ক্ষুর গাঁথি সব ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়াও
হাস্যকরভাবে, বলল: দয়াময়ি, দয়া করাে চিতে!
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
[ধ্রুপদী ॥ আষাঢ় ১৩৬৯]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।