কেউ কি যাবে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কেউ কি যাবে ? কেউ কি চলে যাবে ?
যেভাবে জল জলের মতো যায়
যেভাবে ফুল ফুলের দিকে চায়
সেভাবে কেউ নিজেকে ফিরে পাবে!
কেউ কি যাবে ? কেউ কি চলে যাবে ?
ভালো থাকার ভিতরে ভাঙে ঘর
সর্বনাশ হবে স্বয়ম্বর
অন্ধকার হাঁ করে গিলে খাবে
কেউ কি যাবে ? কেউ কি চলে যাবে ?
সহজ শুধু যাওয়াই, ফিরে আসা
কঠিন, বড়ো কঠিন ভালোবাসা
কঠিন, বড়ো কঠিন ভালোবাসা
কেউ কি যাবে ? কেউ কি চলে যাবে ?
কাব্যগ্রন্থ - ' ঈশ্বর থাকেন জলে '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।