কোন প্রশ্ন কোরো না আমায়
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
কোন প্রশ্ন কোর না তুমি -
কেণ এসেছিলাম ;
রৌদ্রদগ্ধ উত্তপ্ত রাজপথ জানে
কেণ এসেছিলাম ;
অবিন্যাস্ত জনপদ ঠেলে আসা ভীড় জানে
কেণ এসেছিলাম ;
জানে ঐ মৌনতার নীল আকাশ ,
ডাঙার বুক ঘেঁসে ঝড়তে থাকা কাশফুল ;
আরো জানে তিন চাকার এবড়ো থেবড়ো ছুটে চলা –
চার চাকার অযৌক্তিক সাইরেন ।
শুধু তুমিই জানলে না কেণ এসেছিলাম ;
অপরান্হের দাড়প্রান্তে আধপাকা কেশ এলিয়ে দাঁড়ালে ;
মুষ্ঠিবদ্ধ শিশুকে পরিচয় করিয়ে দিও -
“এই তোমার খালা মনি । ”
আমি না হয় আলতো ঠোঁটে চুম্বন এঁকে দেব ওর ললাটে ,
তোমাকে না ছুঁতে পারার কষ্টটা আর পোড়াবে না আগের মতোন ।
তবু আমায় কোন প্রশ্ন কোর না আজ -
কেণ এসেছিলাম ;
পৃথিবীর সব প্রশ্নের হয় না সদুত্তর ।
প্রশ্নগুলো কেবল প্রশ্নের মাঝেই আটকে থাকে বারংবার ।।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।