আজ কালের পার্থক্য
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আজ ধ্বনি দিলে কোনো প্রতিধ্বনি পাওয়া অসম্ভব।
কীভাবে যে বদলে গেলো বিজ্ঞানসম্মত খেলাধুলো—
বাস্তবিক বুঝি, কিন্তু ভয় পাই অবস্থা যা ঘটে,
আজ ধ্বনি দিলে কোনো প্রতিধ্বনি পাওয়া অসম্ভব।
অন্তত যেভাবে আমি দাঁড়িয়ে রয়েছি,
চারদিক পাথরে মোড়া নিঃসীম প্রান্তর।
কাল এমন ছিলো না তো, প্রতিধ্বনি পেয়েছি স্বভাবে—
আজ কি হঠাৎ হলো, প্রতিধ্বনি পেলাম না কিছুই।
প্রকাশ—সীমান্ত ১৩৯৯
শীত বসন্তের সংলাপ- অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।