ভালোবাসা আমি চাই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালোবাসা, আমি চাই তাকে ফিরে চাই
যে আছে দাঁড়িয়ে ফেরিঘাট হবে পার
দূরে চলে যাবে --আমি যত কাছে যাই
হৃদয় করেছে কে তার ব্যথার ভার?
ভালোবাসা, আমি একদিন নির্জনে
শুধু করতলে স্থাপন করেছি পা
বলেছি তোমার প্রতিষ্ঠা হলো মনে
প্রাণ ভরে থাকে অনির্বচনীয়তা।
কিছুদিন হলো সে গেছে ইস্টিশানে
সেখানে না পেয়ে অদূরদেশের গাড়ি
ছুটে চলে গেছে এয়ারোড্রোমের পানে
কোনখানে দেবে পাড়ি?
ভালোবাসা, কত পথের কষ্ট হলো
এলোমেলো মনে বেড়েছে নিরুদ্দেশ
প্রিয়তমা, তুমি আমারে যদিবা ভোলো
ভুলিতে পারো না আমারে ভোলার ক্লেশ।
বেতারজগৎ
২১.১.৬৪
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।