ভাঙা ঘট
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
মন পুড়ে খাক হলে কি থাকে? অঙ্গার
মন পুড়ে খাক,শুধু অঙ্গার অঙ্গার
তুমি সেই আঙরাটুকু তুলে নাও
চিতা থেকে মাটির সরায়
ঠেলে দাও নদীর জোয়ারে
প্রেমের শান্তির ঘট
লাঠির আঘাতে চূর্ণ করে
চলে আসো পিছনে না-দেখে
ভাঙা ঘট থেকে জল গড়ায় গড়ায় এঁকেবেঁকে
প্রেমের শ্মশানে
মন পুড়ে খাক,শুধু অঙ্গার অঙ্গার
তুমি সেই আঙরাটুকু তুলে নাও
চিতা থেকে মাটির সরায়
ঠেলে দাও নদীর জোয়ারে
প্রেমের শান্তির ঘট
লাঠির আঘাতে চূর্ণ করে
চলে আসো পিছনে না-দেখে
ভাঙা ঘট থেকে জল গড়ায় গড়ায় এঁকেবেঁকে
প্রেমের শ্মশানে
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।