চিঠি
এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
"প্রণাম শত-কোটি,
ঠাকুর ! যে খোকাটি
পাঠিয়ে দেছ তুমি মাকে,
সকলি ভালো তার;-
কেবল-কাঁদে, আর,
দাঁত তো দাও নাই তাকে !
পারে না খেতে, তাই,
আমার ছোট ভাই,
পাঠিয়ে দিয়ো দাঁত, বাপু!
জানাতে এ কথাটি
লিখিতে হল চিঠি।
ইতি। শ্রী বড় খোকাবাবু।"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।