আবার সেই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আবার সেই
গলা তাক্ করে আঁশবটি এগিয়ে আসছে
যুদ্ধ একটা বাধাবেই
তবে একতরফা।
এভাবে কেন? এমনভাবে কেন?
কেন এলােমেলাে
অপমানের কাদা মেখে, কেন
কবিতাপাঠ?
গলায় মালা, হাতে গােলাপকুঁড়ির আলােয়
ডুবতে-ডুবতে
বেঁচে থাকা ?
গুরুদেবের কথা ভাবাে
তাঁর
না ছিলাে কাবলের ধার
না ছিলাে হাতের নরক
তাহলে?
তাহলে আর কী!
ফাঁকি ফাঁকি সবটাই ফাঁকি
সবাই কী আর একভাবে হাঁটে
কথা বলে?
কাব্যগ্রন্থ--
'যেতে পারি কিন্তু কেন যাবো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।