উত্তর নেই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
উত্তর নেই দূর রাজধানী থেকে
রাজার যখন ফেরার সময় হলো
ঘুরে ঘুরে পাখি আকণ্ঠ কারে ডেকে
আকাশ হয়েছে বৃষ্টিতে উচ্ছল।
তুমি বলেছিলে, চিঠি দিও মাঝরাতে
তখন ঘুমায় বিরক্তি নানাঘরে
এ কি টেলিফোন? প্রিয়তমা কান পাতে
যবে কথা বলি, তখনি বৃষ্টি পড়ে।
সংবিত্তি
২৯.৫.১৯৬৪
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।