এমনভাবে কেউ ডাকে না
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
হারিয়ে যাবার অনেকগুলি পথের ছিলো নেমন্তন্ন।
জংলা সুরি পথগুলো সব লতার মধ্যে লুকিয়ে রাখছে
মুখচ্ছবি দারুণ। কেমন আলো-ছায়া বাঘের মতো!
হারিয়ে যাবার অনেকগুলি পথের ছিলো নেমন্তন্ন।
এমনভাবে কেউ ডাকে না, কেউ ডাকে না এমন করে--
শিখর থেকে সেগুনরেণু বাতাস লেগে পড়ছে ঝরে ;
বুকের উপর, মুখের উপর মউলগন্ধ পড়ছে ঝরে ;
এমনভাবে কেউ ডাকে না, কেউ ডাকে না এমন করে!
কাব্যগ্রন্থ --‘বিষের মধ্যে সমস্ত শোক'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।