আমার মা
ছড়াটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
উঠোন ভরা মায়ের স্নেহে
হৃদয়ের ছাপ দেখি
সারাটা জীবনই গৃহস্থালী
সংসার সুখ মাখি ।
নিজের বলতে স্বামী সন্তান
আর ছোট্ট সুখের বাড়ি
তারই মধ্যে হাসি কান্নায়
চলত ভাব ও আড়ি
মানুষ করতে মা আমার
কষ্টেও মুখেতে হাসি
গর্বের চেয়ে গৌরব পাই
আর শান্তি পাশাপাশি
মায়ের মুখ মা আমার
সবুজ সজীব দীপ্ত
হাসতে হাসতে হৃদয় জয়
সহজে করেছে রপ্ত
মায়ের বাসনা আমি মানুষ
ভালবাসবই জগৎ
আমার মধ্যে মায়ের মূর্তি
আমি তো ভবিষ্যৎ
হৃদয়ের ছাপ দেখি
সারাটা জীবনই গৃহস্থালী
সংসার সুখ মাখি ।
নিজের বলতে স্বামী সন্তান
আর ছোট্ট সুখের বাড়ি
তারই মধ্যে হাসি কান্নায়
চলত ভাব ও আড়ি
মানুষ করতে মা আমার
কষ্টেও মুখেতে হাসি
গর্বের চেয়ে গৌরব পাই
আর শান্তি পাশাপাশি
মায়ের মুখ মা আমার
সবুজ সজীব দীপ্ত
হাসতে হাসতে হৃদয় জয়
সহজে করেছে রপ্ত
মায়ের বাসনা আমি মানুষ
ভালবাসবই জগৎ
আমার মধ্যে মায়ের মূর্তি
আমি তো ভবিষ্যৎ
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।