অনেক তিয়াষে করেছি ভ্ৰমণ
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
অনেক তিয়াষে করেছি ভ্ৰমণ
জীবন কেবলি খোঁজা।
অনেক বচন করেছি রচন,
জমেছে অনেক বোঝা।
যা পাই নি তারি লইয়া সাধনা
যাব কি সাগরপার।
যা গাই নি তারি বহিয়া বেদনা
ছিঁড়িবে বীণার তার?
(স্ফুলিঙ্গ)
জীবন কেবলি খোঁজা।
অনেক বচন করেছি রচন,
জমেছে অনেক বোঝা।
যা পাই নি তারি লইয়া সাধনা
যাব কি সাগরপার।
যা গাই নি তারি বহিয়া বেদনা
ছিঁড়িবে বীণার তার?
(স্ফুলিঙ্গ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।