বাঁচাতে পারবো না
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
প্রতিটি আঘাত থেকে আঘাতের বাহিরে দাঁড়ালে
লাগে না আমার ভালো। অনেকে তো বলেছে দুষমন!
পদ্য লেখে ? কিংবা পদ্য ফিরি করে দরজায় দরজায়—
অথচ আমার দুঃখ এই যে, তোমরা হেরে গেলে!
কিছুতে একটি পংক্তি সাজাতে পারলে না, সেজে
রাখি—
তোমাদের জন্যে, ও বালক বালিকা, দ্যাখো কিছু।
সুতরাং প্রণম্য যে কিছু হয় তার থেকে নিচু —
লজ্জা কী সে ? আজ তুমি ছড়ি হাতে দরজায় দাঁড়ালে!
সিঁথিপথ বেয়ে আমি যেতে পারি, তোমরা পারবে না।
মানে জানো ? কীসে জানবে?
সব পথ লক্ষ্যভ্রষ্ট ক 'রে নতুন যে - পথে যাবে,
প'ড়ে দেখবে নতুন কবিতা
কবিতার লগ্নে থাকে শ্যামস্বাদ, বিষাদ, বর্জন
কীভাবে কী লিখে তুমি উঠে এলে জানলার ওপাশে
নখরে ঠোক্কর দেবো, খসে যাবে, বাঁচাতে পারবো না।
কাব্যগ্রন্থ
'আমাকে জাগাও'
২৫ অক্টোবর ১৯৮৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।