আসলে ঐ হাতটি তোমার
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আসলে ঐ হাতটি তোমার ধরে আমায় তীব্রভাবে
যেন শিকড় জলবাতাসে শক্ত শিকড় ধরছে মাটি কামড়ে ধরছে,
রাত দুপুরে সোনার মধুপর্ক বাটি পুরুতমশাই,
মন্ত্র পড়ে দেবতার কি কলঙ্ক যাবে ? আসলে ঐ হাতটি
তোমার ধরে আমায় তীব্রভাবে
আমার ছিলো একটা চলা, পুবসাগরে পশ্চিমা টান আমার ছিলো গল্প বলা,
অল্পস্বল্প, গোঁফখাজুবে
অলস বাক্য ছড়িয়ে, তাকে জড়িয়ে দেখে গর্ত খুঁড়ে লোক ডেকে দেখানো
যেমন শহর এই মনসা ভাসান—
আমার ছিলো আলগা - চলা, পুবসাগরে পশ্চিমা টান ছিলোই যা তা থাকতে পারে —
কিন্তু নতুন এই সমস্ত ভালোবাসার লতায় বসছে ভিনদেশি নীল
পরজাপতি এপার-ওপার করছে ছায়া তার মানে সব অন্ধগতির এইখানে শেষ,
পূর্ণ কড়া – ইঁদারা খুব জবরদস্ত— ছিলোই যা তা থাকতে পারে —
কিন্তু নতুন এই সমস্ত
পুরুতমশাই, মন্ত্র পড়ে দেবতার কি কলঙ্ক যাবে?
আসে ঐ হাতটি তোমার ধরে আমায় তীব্রভাবে।
অগ্রন্থিত কবিতা
উত্তরসূরী
১৯৬৯
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।