দুটি হাতের স্পর্শ দিয়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুটি হাতের স্পর্শ দিয়ে আমায় করো জীবন্মৃত
এইটুকুনি অসীম প্রীতি—
দিয়ে, আমায় কেবল করো জীবন্মৃত।
ইচ্ছে ছিলাে বেঁচে থাকার, সুখে থাকার,
তার বদলে ভােগ করেছি কেবলি শীত ;
অতল বরফ টানে আমায় অন্য কোথায়!
দুটি হাতের স্পর্শ দিয়ে আমায় করে জীবন্মৃত।
কাব্যগ্রন্থ --
'এই তো মর্মরমুর্ত‘
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।