কোথায় তখত তাউস
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
কোথায় তখত তাউস, কোথায় সে বাদশাহী,
কাঁদিয়া জানায় মুসলিম ফরিয়াদ য়্যা এলাহী।।
কোথায় সে বীর খালেদ, কোথায় তারেক, মুসা,
নাহি সে হজরত আলী, জুলফিকার নাহি।।
নাহি সে উমর খাত্তাব, নাহি সে ইসলামী জোশ,
করিল জয় যে দুনিয়া, আজ নাহি সে সিপাহী।।
হাসান হোসেন সে কোথায়, কোথায় বীর শহীদান-
কোরবাণী দিতে আপনায় আল্লার মুখ চাহি'।।
কোথায় সে তেজ ইমান, কোথায় সে শান-শওকত;
তকদীরে নাই সে মাহতাব, আছে পড়ে শুধু সিয়াহি।।
[জুলফিকার]

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।