অনুপস্থিত আত্মা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আহারে মন ফুটবে করুন ডালে
তেলাকুচার ফলের মতো একা
লাল পিমড়ে ছোট পিমড়ে জ্বালে
শোভার ফোঁটায় রাতের আকাশখানি
আহারে মন করুন ভাঙাবাড়ি
কাল গতকাল যমের সঙ্গে দেখা
দুপুর নিয়ে পায়রা কাড়াকাড়ি
থান কাপড়ে শীতল দেহখানি
বুঝিরে মন বুঝি নীরব ডালে
সাধ গিয়েছে চিরদিনের একা
দুঃখ নিয়ে থাকবো মাটির থালে
পুড়ুক আমার মায়ার দেহ রানী
আহারে মন পলাশফুলের শাড়ি
আমার জন্য বাহিরটুকু ন্যাকা
হৃদয় ঘিরে রসের টোকো তাড়ি
ভালোবাসার গভীর আকাশখানি।
"অগ্রন্থিত"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।