শাক্য
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তন্ময়তার মধ্যে একটি গোলা–পায়রার ছানা
মুখ থুবড়ে পড়লো কোলের উপর
ধরবো বলে দুহাত এবং চারহাত বাড়িয়ে দিলাম
বাতাস হাতড়ে ফিরলো দুহাত শূন্য কোলের উপর
বাঁচতে পারলো না, শাক্য, গোলা–পায়রার ছানা
কপিলাবাস্তু ছাড়লো না এই নতুন রাজার ছেলে
শাক্য হয়েই রইলো এবং গোলা–পায়রার ছানা
বেড়াল মুখে কামড়ে নিয়ে চললো অন্ধকারে…
কাব্যগ্রন্থ
'যেতে পারি কিন্তু কেন যাবো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।