প্রত্যেকটা মাধুর্যের দিন
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
রাত্রে অসম্ভব ভয় করে
মনে পড়ে তোমাকে প্রবল
প্রবল
প্রবল
গত আট বছরের প্রত্যেকটা মাধুর্যের দিন
ফিরে এসে মন ছিঁড়ে খায়
কী করে সমস্তটুকু মুছে ফেলব বলো?
তোমার প্রেমিক,তিনি আমাকে কি সাহায্য করবেন
তোমারই মতন?
ওষুধের স্ট্রিপ শেষ,চোখ খুলে বসে থাকি একা বিছানায়----
রাত্রি কেটে যায়
মনে পড়ে তোমাকে প্রবল
প্রবল
প্রবল
গত আট বছরের প্রত্যেকটা মাধুর্যের দিন
ফিরে এসে মন ছিঁড়ে খায়
কী করে সমস্তটুকু মুছে ফেলব বলো?
তোমার প্রেমিক,তিনি আমাকে কি সাহায্য করবেন
তোমারই মতন?
ওষুধের স্ট্রিপ শেষ,চোখ খুলে বসে থাকি একা বিছানায়----
রাত্রি কেটে যায়
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।