কেন নেবে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুঃখের মুখের দিকে তাকাতে পারিনা
কষ্ট হয়,বহুকাল কষ্ট নিভে থাকে
বহুকাল কষ্ট পেতে অকষ্ট যন্ত্রণা
নেবে তোমাকেই, তুমি
এ-ভেবেই আছো।
দুঃখের মুখের দিকে তাকাতে পারিনা
যদি পাই, তুমি, তাই কষ্ট করে নেবে
কেন নেবে? চিরকাল ভোলাতে আসেনি
কেন নেবে? চিরকাল ভোলাতে আসেনি
কেন নেবে?
অগ্রন্থিত
১৯৮৩
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।