তৃতীয়জন
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
ডোন্ট গেট হার্ট।
আই অ্যাম ইন এ রিলেশনশিপ।
খুব শান্ত,নির্বিকারভাবে
বলল এই কথা।
বঁড়শি ততদিনে গেঁথে গেছে
আমূল আমার টাকরায়
ভুলব,ভুলে যাব,ভুলতে হবেই আমাকে--এই কথা
ভেবে-ভেবে প্রাণপণ সাঁতরে চলেছি নদীজলে
ছাড়াতে পারছি না মাগো ছাড়াতে পারছি না
হুইলের সুতো ঠিক তাড়া করে আসছেই পিছনে
আটবছর চিনি তাকে।সে-ও
খুব শান্ত নির্বিকারভাবে
শক্ত হাতে ধরে আছে ছিপ...
আই অ্যাম ইন এ রিলেশনশিপ।
খুব শান্ত,নির্বিকারভাবে
বলল এই কথা।
বঁড়শি ততদিনে গেঁথে গেছে
আমূল আমার টাকরায়
ভুলব,ভুলে যাব,ভুলতে হবেই আমাকে--এই কথা
ভেবে-ভেবে প্রাণপণ সাঁতরে চলেছি নদীজলে
ছাড়াতে পারছি না মাগো ছাড়াতে পারছি না
হুইলের সুতো ঠিক তাড়া করে আসছেই পিছনে
আটবছর চিনি তাকে।সে-ও
খুব শান্ত নির্বিকারভাবে
শক্ত হাতে ধরে আছে ছিপ...
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।